সমবায় সমিতি
গাইবান্ধায় সমবায় সমিতির অর্থ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ
গাইবান্ধায় সমবায় সমিতির অর্থ ব্যবস্থাপনার ঝুঁকি, প্রতিবন্ধকতা ও তা মোকাবিলার করণীয় বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে আর্থিক ব্যবস্থাপনা, সুশাসন প্রতিষ্ঠা এবং সমিতির কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
খুলনায় নবাগত জেলা সমবায় কর্মকর্তার সাথে এলএমবি নেতৃবৃন্দের মতবিনিময়
খুলনায় নবাগত জেলা সমবায় কর্মকর্তার সাথে খুলনা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিমিটেডের (এলএমবি) পরিচালনা পর্ষদের এক সৌজন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা সমবায় কার্যালয়ে আয়োজিত এই সভায় সমবায় খাতের উন্নয়ন ও ব্যাংকের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য। গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্য নিয়ে এ দিবসটি পালন করা হয়।
মাদারগঞ্জে সমবায় সমিতির ৮৫০ কোটি টাকা আত্মসাৎ, অর্থ ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন
জামালপুরের মাদারগঞ্জে বিভিন্ন সমবায় সমিতির নামে গ্রাহকদের প্রায় ৮৫০ কোটি টাকা আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অর্থ উদ্ধার আন্দোলন কমিটির উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে ভুক্তভোগী গ্রাহকরা তাদের সঞ্চিত আমানত দ্রুত ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।